রাজধানীতে ২ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে ২ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ জুন, ২০২৫, আপডেট ১:২৫

রাজধানীতে স্বামীর সঙ্গে অভিমান করে দুই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মরদেহ দুটি উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মারা যাওয়া দুই গৃহবধূ হলেন: কদমতলী থেকে উদ্ধার হওয়া কারিনা (২২) ও কলাবাগান থেকে উদ্ধার হওয়া রুনা আক্তার মিম (২৫)। তারা দুজনই গৃহিণী।
 
মরদেহের সুরতহাল প্রতিবেদনে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসী আক্তার উল্লেখ করেন, কারিনার বাবার নাম ইকবাল হোসেন। তার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ। স্বামীর সঙ্গে থাকতেন কদমতলীর হাজী লাল মিয়া সরদার রোডের একটি বাড়ির ৬ষ্ঠ তলায়। স্বামী শহিদুল ইসলামের সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়ার পর শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় ওই বাসায় ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে শুক্রবার রাতে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
  
অপরদিকে, কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুন্ডু উল্লেখ করেন, রুনার বাবার নাম মৃত আসাদ সরকার। বাড়ি খুলনার ডুমুরিয়া। স্বামীর নাম সজিব রহমান। বর্তমানে থাকতেন দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায়। তবে স্বামীর সঙ্গে ঝগড়াঝাটির কারণে শুক্রবার কলাবাগান আল আমিন রোডের একটি বাড়ির ৪র্থ তলায় মায়ের বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। রাতে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading