ট্রাম্পের ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট

ট্রাম্পের ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ জুন, ২০২৫, আপডেট ১৩:৩০

ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পসহ আমেরিকার ভবিষ্যৎ প্রেসিডেন্টদের নির্বাহী ক্ষমতা বাড়িয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট।

স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) সুপ্রিম কোর্টের এক রায়ে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকানোর বিষয়ে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করা হয়েছে।

এ রায়ের পর হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বসিত হয়ে বলেছেন, “এটি বড় ও আশ্চর্যজনক সিদ্ধান্ত”। এতে ট্রাম্প প্রশাসন খুব খুশি বলেও জানিয়েছেন তিনি।

আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, “এটি সংবিধান, ক্ষমতা পৃথকীকরণ এবং আইনের শাসনের জন্য স্মরণীয় বিজয়।”

উচ্চ আদালতের এ সিদ্ধান্ত কেবল ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ববিষয়ক আদেশকেই সমর্থন করে না, বরং তার অন্যান্য নীতিগত পদক্ষেপ কার্যকর করতে সহায়ক হবে। এর আগে ট্রাম্পের বেশকিছু সিদ্ধান্ত আটকে দিয়েছিল নিম্ন আদালত।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading