জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ জুন, ২০২৫, আপডেট ১:৫০

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামী মাসব্যাপী কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২৮ জুন) রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার জানান, ১ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান করা হবে। ৮ থেকে ১৫ জুলাই হবে জামায়াত নেতৃবৃন্দের শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময়।

এরপর ১৬ জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করতে রংপুর যাবেন শীর্ষ নেতারা। সেই মাসের ১৯ জুলাই জামায়াত ঘোষিত ৭ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে দলটি। সেই সময় শহীদ পরিবার আয়োজিত নানা অনুষ্ঠানে দলটির আরির অংশগ্রহণ করবেন বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

এছাড়া ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল পালন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন বলেও জানান মিয়া গোলাম পরওয়ার।

তিনি আরও জানান, ৬ থেকে ৮ আগস্ট পেশাজীবীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading