বোচাগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার

বোচাগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার

উত্তরদক্ষিণ। সোমবার, ০৭ জুলাই, ২০২৫, আপডেট ১২:৪৫

সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৭ জুলাই) বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— উপজেলা ছাতাইল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আলহাজ আফতাব উদ্দীন, সেতাবগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের সদস্য মো. রেজাউল ইসলাম রেজা, মুর্শিদহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিটন পারভেজ, নাফানগর ইউনিয়নের যুবলীগ নেতা মো. তোজামুল হক তোজা, নাফানগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলী, রনগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফারুক হোসেন।

গ্রেফতার ছয় আওয়ামী লীগ নেতাকে বোচাগঞ্জ থানার বৈষম্য বিরোধী আন্দোলনের এক মামলার আসামি হিসেবে দেখানো হয়েছে। তাদের দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এই অভিযান বোচাগঞ্জেও অব্যাহত থাকবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading