গোপালগঞ্জে ডিসির বাসভবনে হামলা
উত্তরদক্ষিণ। বুধবার, ১৬ জুলাই, ২০২৫, আপডেট ১৮:০০
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। সমাবেশ শেষে মাদারীপুর ফেরার পথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার শিকার হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর।
এরপরইে শুরু হয়েছে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে জেলা প্রশাসকের বাসভবনে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।
ইউডি/এআর

