ইচ্ছা করলে খায়রুল হককে আগেই গ্রেফতার করতে পারতো সরকার: জয়নুল আবেদীন

ইচ্ছা করলে খায়রুল হককে আগেই গ্রেফতার করতে পারতো সরকার: জয়নুল আবেদীন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, আপডেট ১৬:০০

ইচ্ছা করলে সরকার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আগেই গ্রেফতার করতে পারতো বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে খায়রুল হককে গ্রেফতারের খবরে এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।

জয়নুল আবেদীন, ‘দেরিতে হলেও গ্রেফতার করায় সরকারকে ধন্যবাদ। খায়রুল হকের বিচার এমনভাবে করতে হবে যেন দেশের মানুষ বুঝতে পারে বিচারবিভাগ ধংস করলে কী পরিণত হয়।’

এদিকে, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতন্ত্র হত্যা ও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর প্রধান আর্কিটেক্ট খায়রুল হক। তার এমন শাস্তি হওয়া উচিত, যেন ভবিষ্যতে নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয়।’

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এদিন সকাল ৮টার দিকে ধানমন্ডি থেকে খায়রুল হককে গ্রেফতার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন খায়রুল হক। ২০১১ সালে ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের শেষ সময় খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading