আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান করতে হবে: হাসনাত

আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান করতে হবে: হাসনাত

উত্তরদক্ষিণ। সোমবার (২৮ জুলাই) ২০২৫, আপডেট ২৩:০০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘চাঁদাবাজদের অভয়ারণ্য এনসিপি হবে না। তাই আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান শুরু করতে হবে।’

সোমবার (২৮ জুলাই) ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে পথসভায় এসব কথা বলেন হাসনাত।

তিনি বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা নিয়ে বেশি দূর আগানো যাবে না।’

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত বলেন, ‘মানুষের ধারে যাবেন। ভালো মানুষগুলোকে সংগঠনে নিয়ে আসবেন। চাঁদাবাজ-দলবাজদের সংগঠন থেকে দূরে রাখবেন।’

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা উপলক্ষে ময়মনসিংহ শহর এখন জনস্রোতে মুখরিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্রজনতা শহরের কেন্দ্রে এসে জড়ো হয়। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে নগরজুড়ে।

দুপুর আড়াইটায় কেন্দ্রীয় নেতারা ময়মনসিংহ নগরীর হোটেল মোস্তাফিজে এসে পৌঁছায়। বিকেল সাড়ে ৫টায় টাউন হল প্রাঙ্গণে এই পদযাত্রার মূল বক্তব্য শুরু হয়।

দেশ গড়তে জুলাই পদযাত্রা স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাসহ এনসিপির শীর্ষ নেতারা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading