আগস্টে দুটি লঘুচাপ, বন্যার শঙ্কা

আগস্টে দুটি লঘুচাপ, বন্যার শঙ্কা

উত্তরদক্ষিণ। সোমবার (৪ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:৩০

চলতি মাসে সাগরে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটির নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ষার বিদায় বেলায় তাপমাত্রার বৃদ্ধি এবং বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার (৪ আগস্ট) এক মাসের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে ১-২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

এর পাশাপাশি দেশে বিচ্ছিন্নভাবে ১-২টি মৃদু (৩৬-৩৮°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া বার্তায় জানানো হয়, চলতি মাসে দেশের কোথাও কোথাও ৫-৬ দিন বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

বন্যা পরিস্থিতির বিষয়ে জানানো হয়, আগস্ট মাসে মৌসুমি ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীসমূহের পানির সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারি বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading