গণ-অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে: প্রধান উপদেষ্টা

গণ-অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে: প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৫ আগস্ট) ২০২৫, আপডেট ২২:০০

জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন প্রধান উপদেষ্টা। ঘোষণাপত্রে স্বীকৃতির বিষয়টির উল্লেখ রয়েছে।

এতে বলা হয়, ‘ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।’

ঘোষণাপত্র পাঠ উপলক্ষে আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৫টার দিকে অনুষ্ঠান প্রাঙ্গণে আসেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি দক্ষিণ প্লাজার সিঁড়িতে মঞ্চের সামনে দাঁড়ান এবং ৫টা ২১ মিনিটে জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন। ৫টা ৩৪ মিনিটে ঘোষণাপত্র পাঠ শেষ হয়।

এ সময় তার বাঁ পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস।

প্রধান উপদেষ্টার ডান পাশে ছিলেন গণ–অভ্যুত্থানে শহীদ মাহফুজুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সাবন্তী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, হেফাজতের ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এ সময় বৃষ্টির কারণে অনেককে ছাতা হাতে দাঁড়াতে দেখা গেছে। মঞ্চের সামনের সারিতে বসা সরকারের উপদেষ্টাদের মাথায় ছাতা ধরেছেন প্রটোকলের দায়িত্বে থাকা কর্মকর্তারা। আর রাজনৈতিক দলের নেতাদের অনেকে ছাতা নিয়েই অনুষ্ঠানস্থলে আসেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading