প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, আপডেট ১১:১০

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেক।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এছাড়া এদিন এশিয়াজুড়ে মানবাধিকার, গণতন্ত্র ও টেকসই উন্নয়ন প্রচারে কাজ করা আঞ্চলিক নেটওয়ার্ক ফোরাম এশিয়ার চেয়ারম্যান জেরাল্ড জোসেফ একই হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টা সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর পৌঁছান।

সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় করেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading