মাইলস্টোনের ৩ শিক্ষক ‘চিরস্মরণীয়’ হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা

মাইলস্টোনের ৩ শিক্ষক ‘চিরস্মরণীয়’ হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৯ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:০০

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে ‘চিরস্মরণীয় হয়ে থাকবেন’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৯ আগস্ট) তিন শিক্ষকের স্বজনদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এমন মন্তব্য করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিন বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। সেখানে শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, দুই ছেলে আদিল রশিদ ও আয়ান রশিদ, বোন মেহেতাজ চৌধুরী, ভাই মুনাফ মজিব চৌধুরী ও নিকট আত্মীয় কাওসার হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

শিক্ষক মাসুকা বেগমের স্বজনদের মধ্যে ছিলেন বোন পাপড়ি রহমান ও ভগ্নিপতি খলিলুর রহমান। আরেক শিক্ষক মাহফুজা খাতুনের পরিবার থেকে এসেছিলেন মেয়ে আয়েশা সিদ্দিকা, বোন মুরশিদা খাতুন, ভাগ্নে মো. মাইদুল ইসলাম ও আত্মীয় হুমায়ূন কবির।

প্রধান উপদেষ্টা বলেন, “বেশ কিছুদিন পার হলেও এই স্মৃতি এখনো সবার মধ্যে দগদগে হয়ে আছে। আমি ঘটনা জানামাত্রই আপনাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু আপনারা যে দুঃসময়ের মধ্যে ছিলেন, সেসময়ে দেখা করা সমীচীন হতো না।

“আমরা আপনাদের প্রতি সমবেদনা প্রকাশ করতে পারি, কিন্তু এই দুঃসহ স্মৃতি মুছে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তবে এটুকু বলতে পারি, এ শোক আপনাদের একার নয়। জাতি হিসেবে আমরা এই শোক ধারণ করি।”

এ সময় তিন শিক্ষক পরিবারের কাছে তাদের স্মৃতিকথা শুনতে চান প্রধান উপদেষ্টা।

শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল বলেন, তাকে যখন হাসপাতালে নেয়া হচ্ছিল, তখন ফোনে আমার সঙ্গে কথা হয়। সেদিন বার্ন ইনস্টিটিউটে যে দৃশ্য দেখেছি, তা ভাষায় বর্ণনা করার মতো নয়। জীবনে যেন কারো সেই অভিজ্ঞতা না হয়। আমি তাকে দেখলাম, একপাশ পুরোটা পুড়ে গেছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading