হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক মাহফুজুর

হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক মাহফুজুর

উত্তরদক্ষিণ। বুধবার, ২০ আগস্ট, ২০২৫, আপডেট ১৩:৩৫

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান।

বুধবার (২০ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আন্দোলন চলাকালীন যখন মাথায় গুলি লেগে হাসপাতালে আসছিলেন আন্দোলনকারীরা, তখন ডিবি তাদের রিলিজ দিতে মানা করেন। সেই সাথে ডিবি হাসপাতালে এটাও বলে যায় নতুন করে যেন গুলিবিদ্ধ কোনো আন্দোলনকারীকে ভর্তি না করানো হয়।

এসব অভিযোগ এনে শেখ হাসিনা, কামাল, কাদের ও আরাফাতের দৃশ্যমান ফাঁসি চান এ চিকিৎসক।

এর আগে সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে ৬ষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

এর আগে, এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ১২ জন। গত সোমবার সাক্ষ্য দেন আশুলিয়ায় মরদেহ পোড়ানো শহীদের বাবা-ভাইসহ তিনজন।

তারা তুলে ধরেন আন্দোলনে সংঘটিত নৃশংসতা। এছাড়াও, ট্রাইব্যুনালে চাঁনখারপুলে ৬ জন হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৬ জন সাক্ষ্য দিয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading