চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন নজরুল ইসলাম খান

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন নজরুল ইসলাম খান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫, আপডেট ১৭:১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও ছেলে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading