উপদেষ্টা আসিফের সঙ্গে নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমর স্ক্যানার

উপদেষ্টা আসিফের সঙ্গে নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমর স্ক্যানার

উত্তরদক্ষিণ। রবিবার , ২৪ আগস্ট, ২০২৫, আপডেট ১৮:২৫

সামাজিক মাধ্যমে সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক নারীর ছবি ছড়িয়ে পড়ে। তবে ছবিটি এআই দিয়ে তৈরি বলে জানিয়েছে তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে রিউমর স্ক্যানারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হোটেল রুমে উপদেষ্টা আসিফ ও এক নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, দু’জনের ভিন্ন দু’টি ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে।

এছাড়া, তুলনামূলক বিশ্লেষণেও ছবিতে একাধিক এআই-জনিত অসঙ্গতি ধরা পড়েছে বলে জানায় রিউমর স্ক্যানার। যেমন, মূল ছবিতে ওই নারীর হাতে থাকা ফুল ভাইরাল ছবিতে অসম্পূর্ণ ও বিকৃত আকারে দেখা যাচ্ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading