মোহাম্মদপুরের বিতর্কিত ওসি ইফতেখারসহ তিন কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুরের বিতর্কিত ওসি ইফতেখারসহ তিন কর্মকর্তাকে বদলি

উত্তরদক্ষিণ। রবিবার , ২৪ আগস্ট, ২০২৫, আপডেট ১৮:৩৫

রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

‎রবিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষর করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

‎বদলির আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে, শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।

‎আদেশে আরও বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

আলী ইফতেখারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ১০ লাখ টাকার মাদক মামলা গায়েবসহ নানা অভিযোগে থানার সামনে কয়েক দফায় মানববন্ধন করেন স্থানীয়রা। পরে এই মানববন্ধনের প্রতিবাদে মোহাম্মদপুর টাউন হল এলাকায় জেনেভা ক্যাম্পের মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির পক্ষে মানববন্ধন করা হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দেয়। এছাড়া একটি ছিনতাইয়ের ঘটনায়ও ব্যাপক সমালোচিত হন তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading