প্রকৌশল শিক্ষার্থীদের বাধা দিতে গিয়ে ৮ পুলিশ আহত
উত্তরদক্ষিণ। বুধবার (২৭ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:২০
তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট সদস্য আহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) বিকালে এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান।
আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
আহতরা হলেন—ডিএমপির রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রেজোয়ানুল ইসলাম (৩৭), এসআই তৌহিদুল ইসলাম, এএসআই ফরহাদ আলী (২৯), কনস্টেবল আদিব (২২), কনস্টেবল আমিনুল ইসলাম (২০) ও কনস্টেবল শ্রাবণ (২০)। তাদের মধ্যে তৌহিদুল ইসলাম ও আদিবের অবস্থা গুরুতর।
ইউডি/এবি

