আগারগাঁও মোড় ব্লকেড করলেন শেকৃবির শিক্ষার্থীরা

আগারগাঁও মোড় ব্লকেড করলেন শেকৃবির শিক্ষার্থীরা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, আপডেট ১৩:৪৫

তিন দফা দাবিতে আগারগাঁও মোড় ব্লকেড করেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা দাবি আদায়ে আগারগাঁও মোড়ে অবস্থান নেন।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো হলো—কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধু কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা; বিএডিসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেওয়া এবং কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

এর আগে, বুধবার (২৭ আগস্ট) কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের দাবিতে আগারগাঁও এলাকায় ‘ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দেন শেকৃবি শিক্ষার্থীরা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading