বাধ্য হয়ে নিজের গহনা বিক্রি করে দেন অপু বিশ্বাস
উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, আপডেট ০৮:২০
নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে সিনেমায় অনিয়মিত। বর্তমানে নিজের ব্যবসা ও বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ক্যারিয়ার তুঙ্গে থাকা সময়েই সেই ঢালিউড কুইন নাকি অর্থকষ্টে ভুগেছেন। শুধু তাই নয় পরিস্থিতি সামাল দিতে নাকি নিজের পছন্দের অনেক গহনাও বিক্রি করেন তিনি।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন অপু বিশ্বাস নিজেই।
অপু বলেন, ‘এখন আমি আর্থিকভাবে সফল হলেও একটা সময় অনেক অর্থকষ্টে ভুগেছি। এই ঘটনাটি ঘটেছিল জয় জন্মানোর পর, যখন তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা-পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কিভাবে হিসাব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেকটা।’
অপু জানান, দেশের বাইরে গেলে নিজের পছন্দমত গহন কিনতেন তিনি। সেই পরিস্থিতি সামাল তিনে বিক্রি করেন দেন নিজের গহনা। দুর্দিনে সেই গহনাগুলোই তার কাজে লেগেছে।
এই নায়িকা বলেন, ‘আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম, তখন দেশে কিংবা দেশের বাইরে- যেখানেই কোনো সোনার গয়না পছন্দ হয়ে যেত, কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে, তা কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
এরপর কিছু সিনেমায় অভিনয় করলেও সেভাবে তা সাফল্য পায়নি। অপু এখন বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত আছেন। পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়ও।
প্রসঙ্গত, ২০০৮ সালে শাকিবকে গোপনে বিয়ে করেন অপু। বহুদিন গোপন রাখলেও ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। এরপরেই ভাঙন ধরে সংসারে, বিচ্ছেদের পথেই হাঁটেন এই তারকা জুটি।
ইউডি/কেএস

