ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’

ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’

উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১১:১০

রাজধানীর বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। বায়ুদূষণে বিশ্বের ১২৭ শহরের তালিকায় শীর্ষ ১৯ নম্বরে উঠে এসেছে ঢাকা। একদিন আগেও রাজধানীর অবস্থান ছিল তালিকার শীর্ষ ৩৩ নম্বরে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

সোমবার আইকিউ এয়ারের প্রকাশিত সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আছে পাকিস্তানের লাহোর। লাহোরের বাতাসের মানের স্কোর ১৬৭। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ফিলিপাইনের ম্যানিলা। শহরটির বাতাসের মানের স্কোর ১৫৩। তালিকায় ১৯ নম্বরে থাকা ঢাকার বাতাসের মানের স্কোর ৮১। ঢাকার বাতাসের এই মানকে সহনীয় ধরা হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়।

২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading