ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৫৩, ধ্বংস ১৬টি ভবন

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৫৩, ধ্বংস ১৬টি ভবন

উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১১:৩০

ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় চালানো তীব্র হামলায় অন্তত ৫৩ জন প্যালেস্টাইন নিহত হয়েছেন। রবিবার গাজা সিটিতে একদিনেই প্রাণ হারিয়েছেন ৩৫ জন। বোমা হামলায় ধ্বংস হয়েছে অন্তত ১৬টি ভবন, যার মধ্যে তিনটি ছিল আবাসিক টাওয়ার।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে জনবসতি দখল এবং সাধারণ জনগণকে জোরপূর্বক উচ্ছেদে পরিকল্পিত হামলা চালাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অপুষ্টিজনিত কারণে আরও দুইজন প্যালেস্টাইন মৃত্যু হয়েছে। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে খাদ্য সংকট ও দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে।

গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় রিমাল এলাকায় অবস্থিত আল-কাওসার টাওয়ারকে টার্গেট করে ইসরায়েলি সেনারা প্রথমে সতর্কতা দেয়। এরপর মাত্র দুই ঘণ্টার ব্যবধানে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়। হামলার ভয়াবহতায় ওই এলাকার হাজারো বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

এক প্যালেস্টাইন নাগরিক মারওয়ান আল-সাফি বলেন, ‘আমরা জানি না কোথায় যাব। আমাদের এই অবস্থা থেকে মুক্তির কোনো পথ খোলা নেই, আমরা ধীরে ধীরে মরে যাচ্ছি।‘

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর ইসরায়েলের এই হামলাকে ‘নাগরিক স্থাপনাগুলোতে পরিকল্পিত বোমাবর্ষণ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, এই সামরিক অভিযানের মূল উদ্দেশ্য হলো ‘গণহত্যা ও জোরপূর্বক উচ্ছেদ।‘ এই হামলার ফলে গাজার মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading