চট্টগ্রামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে

চট্টগ্রামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১১:১৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে ঢুকে পড়েছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ৮টা ১৫ মিনিটের সময় লোহাগাড়া থানার পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রাইভেট কারটি কক্সবাজারের দিকে যাচ্ছিলো। এ সময় সামনে থাকা আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত গিয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী বেসরকারি চাকরিজীবী তোফায়েলুর রহমান বলেন, আমাদের সামনে ছিল এই প্রাইভেট কারটি। সামনে থাকা আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ২৫ থেকে ৩০ ফুট দূরে ধানক্ষেত গিয়ে পড়ে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার সড়কের পাশে পড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading