অভিনেত্রী পূজার অভিযোগে প্রযোজক গ্রেফতার

অভিনেত্রী পূজার অভিযোগে প্রযোজক গ্রেফতার

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১১:২৫

টালিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে গ্রেফতার হলেন কলকাতার প্রযোজক শ্যামসুন্দর দে। কলকাতা থেকে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।

ইন্ডিয়ার সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রী পূজা ও তার স্বামী কুণাল ভার্মার সঙ্গে বিশাল পরিমাণ আর্থিক প্রতারণা করেছেন প্রযোজক। এ প্রসঙ্গে তিন মাস আগে পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দেন অভিনেত্রী।

চলতি বছর গত জুন মাসে পূজা ও কুনাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্থিক প্রতারণার শিকার হওয়ার কথা জানান। বলেন, কাছের এক বন্ধুর হাতে প্রতারিত হয়ে সর্বস্ব খুইয়েছি। আমাদের সারাজীবনের সেভিংস এখন হাতছাড়া।

পোস্টে বন্ধুর নাম উল্লেখ না করলেও প্রতিক্রিয়া করেন শ্যামসুন্দরের স্ত্রী। তিনি পালটা অভিযোগ আনেন তারকা দম্পতির বিরুদ্ধে। তোলাবাজি-অপহরণের মতো গুরুতর অভিযোগ দেন।

পূজার বিরুদ্ধে তার অভিযোগ, অভিনেত্রেীর নেতৃত্বে অপহরণ করা হয় শ্য়ামসুন্দর দে-কে। মুক্তিপণ বাবদ দাবি করা হয় ৬৪ লক্ষ টাকা। শুধু তাই নয়, শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় প্রযোজকের উপর।

এ ঘটনার প্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন ডাকেন পূজা ও তার স্বামী। ওই সম্মেলনে পুরো বিষয়টির সত্য তথ্য সবার কাছে তুলে ধরেন।

এরপরই শনিবার (২০ সেপ্টেম্বর) কলকাতার পুলিশের সহায়তায় প্রযোজককে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে আছেন শ্যামসুন্দর।

প্রযোজক গ্রেফতার হওয়ার পর নিজের অনুভূতি সংবাদমাধ্যমে প্রকাশ করেন পূজা। বলেন, আইনের উপর ভরসা ছিলই। আর যে ন্যায়ের পথে থাকে তার পাশে ঈশ্বর থাকেন। আশা করছি, এবার সব অন্যায়ের প্রতিকার হবে।

অভিযুক্তের কী শাস্তি চান এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, কারো ক্ষতি হোক কিংবা অভিযুক্তের শাস্তি হোক তা আমি চাই না। আমাদের যা আর্থিক ক্ষতি হয়েছে, সেটা পূরণ হলেই আমি খুশি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading