২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার দেড় হাজার

২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার দেড় হাজার

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১:০৫

সারা দেশে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৬৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্য ঘটনায় আরও ৫১১ জনকে গ্রেফতার করা হয়।
  
এ সময় অভিযানে একটি একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, দুটি দেশীয় তৈরি এলজি, একটি কুড়াল, একটি কার্তুজের খোসা, ৩০ সীসার অংশ বিশেষ ও দুটি ককটেল জব্দ করা হয়।
 
এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পুলিশ সদর দফতর।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading