কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: সারজিস আলম

কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: সারজিস আলম

উত্তরদক্ষিণ। বুধবার (২৪ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২১:৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্যসংগঠক সারজিস আলম বলেছেন, ২৪-এর অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশে হাজারো ছাত্র-জনতাকে খুন করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগারের হলরুমে জেলা ও উপজেলা কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘বাংলাদেশের কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। দল হিসেবে তাদের বিচার হবে এবং নিষিদ্ধ করা হবে। ফ্যাসিস্ট ও ছাত্র-জনতা কখনো একসাথে চলতে পারে না, পারবেও না।’

তিনি আরও বলেন, ‘জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না।’

জুলাই সনদ বাস্তবায়ন, মৌলিক সংস্কার, ফ্যাসিস্ট শক্তির দৃশ্যমান বিচার এবং নতুন সংবিধান প্রণয়ন ছাড়া এনসিপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এনসিপির দাবি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। এসব বাস্তবায়ন না হলে তা দেশের জনগণের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্যসংগঠক সারজিস আলম।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading