ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৪:১০

খালের পানিতে ডুবে লামিম হোসেন (৫) ও আপন হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মাছ ধরতে গিয়ে দুই শিশু খালের পানিতে ডুবে যায়।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে।

শিশু লামিম হোসেন দোগাছি গ্রামের রিপন মণ্ডলের পুত্র এবং আপন হোসেন পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের পুত্র। আপন হোসেন ও লামিম হোসেন পরস্পর মামাতো ভাই।

মৃতের স্বজন ও পুলিশ জানায়, আজ সকালে শিশু লামিম তার মামাতো ভাই আপনকে সাথে নিয়ে গ্রামের খালে বরশি নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে তারা খালের পানিতে পড়ে যায়। এসময় খালের পানির স্রোতে তারা ভেসে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ বিকেলে পারিবারিকভাবে তাদের মরদেহ দাফন করা হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading