হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৬:০০

রাজধানীর লালবাগে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে এ অভিযান শুরু হয়।

অভিযান চলাকালে ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়।

‘গুলশানারা মাসুদা টাওয়ার’ নামে ওই ভবন থেকে যেসব গাড়ি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগো ছিল। বাড়ির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনও তথ্য দিতে পারেননি।

যৌথবাহিনী জানিয়েছে, অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, মূলত সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে। আমাদের একটি টিমও সেখানে আছে। তবে এ অভিযান কোন বিষয়ে তা আমরা জানি না। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading