আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা: সারজিস আলম

আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা: সারজিস আলম

উত্তরদক্ষিণ। বুধবার (১ অক্টোবর) ২০২৫, আপডেট, ২৩:০০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আবার আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘দেশের মানুষের ত্যাগ আর রক্তকে ভুলে গিয়ে কেউ যদি আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে সুশীল সাজতে চায়, তা জাতি কখনও মেনে নেবে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং দল হিসেবেও নিষিদ্ধ হবে। এ ইস্যুতে কোনো আপোষ করবে না বাংলাদেশের মানুষ।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে, কিন্তু ছেড়ে দেবে না। এত বড় দেশ, এত মানুষের আকাঙ্ক্ষা সেগুলো বিসর্জন দিয়ে কেউ যদি নিজের ইমেজ চেক অ্যান্ড ব্যালান্স করতে চায়, তাকে আমরা সেই চোখে দেখি না।’

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘শাপলা প্রতীক পাওয়া নিয়ে কোনো আইনি বাধা নেই। তারপরও নির্বাচন কমিশন কোনো এক ভয় বা চাপে স্বেচ্ছাচারী আচরণ করে প্রতীক দেয়নি। নতুন দল হিসেবে আমাদের যাত্রার এক বছরও হয়নি, অথচ প্রতীক ইস্যুতে এত বড় মাথাব্যথা কেন? এখানে আইনগত কোনো বাধা থাকলে আমরা আপত্তি তুলতাম না। কিন্তু অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান যদি স্বেচ্ছাচারী আচরণ করে, তবে আমরা বিশ্বাস করি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ আচরণ অব্যাহত থাকলে এনসিপি ভবিষ্যতে কমিশনের ওপর অনাস্থা জানাবে।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading