জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

উত্তরদক্ষিণ। শুক্রবার (৩ অক্টোবর) ২০২৫, আপডেট, ২৩:৫০

জার্মান ঐক্য দিবসে ফেডারেল রিপাবলিক জার্মানির সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসকে দেওয়া একটি চিঠির মাধ্যমে জার্মান ঐক্য দিবসে শুভেচ্ছা জানান তিনি।

চিঠিতে লেখা হয়, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে জার্মান ঐক্য দিবসের এই আনন্দময় উপলক্ষ্যে আমি আপনাকে এবং আপনার মাধ্যমে ফেডারেল রিপাবলিক জার্মানির সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।

‘এই ঐতিহাসিক দিনটি শুধু একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জার্মানির ঐক্যকেই চিহ্নিত করে না, বরং এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণের অবিচ্ছেদ্য অধিকারের মতো সার্বজনীন মূল্যবোধের এক শক্তিশালী স্মারক হিসেবে দাঁড়িয়েছে।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading