দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান সুমন গ্রেফতার

দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান সুমন গ্রেফতার

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, আপডেট ১২:১০

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলমের নেতৃত্বাধীন একটি চৌকস পুলিশ দল।

নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, গ্রেফতার আসামি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত ও বাবু হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর সোমবার (৬ অক্টোবর) সকালে মেজর (অব.) সুমনকে কড়া নিরাপত্তায় কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading