রাজনৈতিক দলগুলোর সিস্টেম পরিবর্তনের প্রয়োজন: আমীর খসরু

রাজনৈতিক দলগুলোর সিস্টেম পরিবর্তনের প্রয়োজন: আমীর খসরু

উত্তরদক্ষিণ। শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, আপডেট ১৬:২৫

রাজনৈতিক দলগুলোর সিস্টেম পরিবর্তনের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যারা বিজয়ী হবে তাদের সরকার, তাদের দেশ এই অবস্থা থেকে বের হতে হবে। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

খসরু বলেন, ‘যারা পিআর পদ্ধতির পক্ষে তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে ঠিক করতে মানুষ দায়িত্ব দেয়নি। তাই সনদেরও ম্যান্ডেট লাগবে।’

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে। যতটুকু একমত হয়েছে সেগুলো নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে। কোনটা হবে, কোনটা হবে না জনগণ ঠিক করবে।

সংসদ কার্যকর করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘সনদে যেসব বিষয় একমত হয়েছে, সেসব বিষয় নিয়ে এগোতে হবে। এই মুহূর্তে সংসদ কার্যকর করা বেশি দরকার।’

গণতন্ত্রে একক দলের রুল করার সিস্টেম নেই উল্লেখ করে তিনি বলেন, যারা বিজয়ী হবে তাদের সরকার, তাদের দেশ এই অবস্থা থেকে বের হতে হবে। আমাদের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে। ভিন্নমত ও বিরোধীদের বিষয়ে সম্মান দেখাতে হবে। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading