ঘোষিত সময়ে নির্বাচন দিন অন্যথায় হাস্যস্পদ হবেন জাতির কাছে: ফারুক

ঘোষিত সময়ে নির্বাচন দিন অন্যথায় হাস্যস্পদ হবেন জাতির কাছে: ফারুক

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:৩০

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সীমাহীন সময়ের সমর্থন নয় যতটুকু সময়ের সমর্থন দরকার তার মধ্যে নির্বাচন করতে হবে। দেশকে যদি ভালোবাসেন তাহলে আর একদিনও অনির্বাচিত সরকার দেশে রাখার প্রয়োজন নেই। ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করুন অন্যথায় হাস্যস্পদ হয়ে যাবেন জাতির কাছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জোরপূর্বক গুমের ঘটনাগুলোর দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া অগ্রগতির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্যে করে ফারুক বলেন, ১৮ কোটি মানুষ আপনার সাথে আছে, ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করুন অন্যথায় হাস্যস্পদ হয়ে যাবেন জাতির কাছে।

যেসব পাঁয়তারা চলছে নির্বাচন নিয়ে, বিএনপিকে হেয় করে যদি নির্বাচন নিয়ে কোনো পদক্ষেপ নেয়া হয় সেটা প্রতিরোধের ক্ষমতা বিএনপির আছে বলেও জানান তিনি।

ফারুক আরও বলেন, দেশে যখন নির্বাচনের প্রস্তুতি চলছে সেই ভোট যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আসুন সংসদ নির্বাচন করি, বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করি যতটুকু সম্ভব দ্রুত নির্বাচন দিন।

বিএনপির এ নেতা বলেন, সীমাহীন সময়ের সমর্থন নয় যতটুকু সময়ের সমর্থন দরকার তার মধ্যে নির্বাচন করতে হবে। নানা দল নানা দাবি তুলে নির্বাচন আয়োজনের ব্যাপারে শর্ত দিচ্ছে। দেশকে যদি ভালোবাসেন তাহলে আর একদিনও অনির্বাচিত সরকার দেশে রাখার প্রয়োজন নেই। ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করুন অন্যথায় হাস্যস্পদ হয়ে যাবেন জাতির কাছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading