ভালো কাজের প্রলোভনে ইন্ডিয়া পাচারের সময় ৫ নারী-শিশু আটক

ভালো কাজের প্রলোভনে ইন্ডিয়া পাচারের সময় ৫ নারী-শিশু আটক

উত্তরদক্ষিণ। বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, আপডেট ১৪:৫৫

বেনাপোল সীমান্ত পথে ভালো কাজের প্রলোভনে ইন্ডিয়ায় পাচার কালে পাঁচ বাংলাদেশি নারী ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল সীমান্তের সাদিপুর থেকে তাদের আটক করেন ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের বিজিবি সদস্যরা।

আটকরা হলেন: বরিশালের বানাইপাড়া উপজেলার নকুল বাড়ৈইয়ের ছেলে রঞ্জন বাড়ৈই (৩৮), গৌরাগং বাড়ৈয়ের মেয়ে কনিকা বাড়ৈই (২৮), রঞ্জনের মেয়ে রিতিকা বাড়ৈই (১৪) ও রিপা বাড়ৈই (১২) ও রাজু বাড়ৈই (১০)।

বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ইন্ডিয়ার যাওয়ার জন্য পাঁচ বাংলাদেশি সীমান্তে অপেক্ষা করছে। এমন সংবাদে সেখান থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading