তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৪০

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৪০

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, আপডেট ১২:২৫

তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে অন্তত ৪০ জন মারা গেছেন। বুধবার (২২ অক্টোবর) প্রায় ৭০ জন আরোহী সমেতে নৌকাটি উপকূলীয় শহর মাহদিয়ার কাছে ডুবে যায়। আরোহীদের সবাই ছিলেন আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী। নৌকা ডুবে অন্তত ৪০ জন মারা গেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সশস্ত্র সংঘাত ও দারিদ্র্যের কশাঘাত থেকে বাঁচতে বৈধ এবং অবৈধ পথে আফ্রিকার বিভিন্ন দেশের মানুষই ভাগ্যের অন্বেষণে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করেন। এ যাত্রায় তিউনিসিয়া হচ্ছে ট্রানজিট পয়েন্ট।

সর্বশেষ ঘটনাটি অভিবাসন প্রত্যাশীদের নৌপথে দেশ ছাড়ার ঝুঁকি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। দুর্ঘটনাগুলোর কারণে অনিয়মিত ও অবৈধ অভিবাসনের পথের ওপর নজরদারি বৃদ্ধিতে চাপে থাকে উত্তর আফ্রিকার দেশগুলো।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading