ব্রিটেনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের আঘাত, ইয়েলো সতর্কতা জারি

ব্রিটেনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের আঘাত, ইয়েলো সতর্কতা জারি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, আপডেট ১৪:১৫

ব্রিটেনে আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বেঞ্জামিন। দেশজুড়ে ঝোড়ো বাতারের পাশাপাশি ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস ইয়েলো তথা চর নম্বর সতর্কতা জারি করেছে। বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযাগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে ইংলিশ চ্যানেলের ওপর দিয়ে ব্রিটেনে আঘাত হানে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বেঞ্জামিন এবং এরপর এটা আস্তে আস্তে উত্তর সাগরের দিকে এগিয়ে যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে ঘণ্টায় ৭৫ মাইল বেগে ঝোড়ো হাওয়ার বয়ে যেতে পারে। সেই সঙ্গে দুই ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঝোড়ো হওয়ায় ভবনের ক্ষতি হতে পারে।

এছাড়া সাগরে বড় ঢেউ সৃষ্ট হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে ঢেউয়ের কারণে ‘আহত হওয়ার এবং জীবনের ঝুঁকির সম্ভাবনা কম’ বলে জানানো হয়েছে। উপকূলীয় অঞ্চলে বসবাসকারী নাগরকিদের বন্যা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

সাউথ ইংল্যান্ড, ইস্ট মিডল্যান্ডস, ওয়েলসের কিছু অংশ এবং ইয়র্কশায়ারের বেশিরভাগ অংশজুড়ে বৃষ্টিপাতের জন্য ইয়েলো সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতা বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে এবং আজ সন্ধ্যা ৬টায় শেষ হবে বলে জানানো হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading