৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২ নভেম্বর

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২ নভেম্বর

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, আপডেট ০৯:২০

সরকারি কলেজে ৬৮৩ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌখিক পরীক্ষা ঢাকার আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হবে এবং এটি চলবে ৯ নভেম্বর পর্যন্ত। আজ বৃহস্পতিবার এ পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করে পিএসসি।

এর আগে রোববার প্রকাশিত লিখিত পরীক্ষার ফলে ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।

গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ১৮৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা। এতে আবেদনকারী ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থীর মধ্যে অংশ নেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন, যা মোট আবেদনকারীর প্রায় ৫৬ দশমিক ৪৯ শতাংশ।

সরকারি সাধারণ কলেজের জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য ৩০ জন শিক্ষক নিয়োগে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরদিন ২২ জুলাই দুপুর ১২টা ১০ মিনিট থেকে শুরু হয়ে ২২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ২০০ টাকা, তবে অনাগ্রসর জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য ছিল ৫০ টাকা। প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছিল ৩২ বছর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading