পটুয়াখালী দুর্বৃত্তের ছুরিঘাতে অটোচালক নিহত

পটুয়াখালী দুর্বৃত্তের ছুরিঘাতে অটোচালক নিহত

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, আপডেট ১৬:৫৯

পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটো চালক মোশারফ খান (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মোশারফ সারাদিন অটো চালিয়ে রাত দশটার সময় বাড়ি ফিরে। রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি তার রুমে ঘুমাতে যান। পাশের রুমে শুয়েছিল তার মেয়ে মালা ও স্ত্রী শাহনাজ বেগম।

রাত আনুমানিক দুইটার দিকে একদল দুর্বৃত্ত মাটির ঘরে একটি সুরঙ্গ তৈরি করে ঘরের ভিতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে মালা চিৎকার দিলে বাবা মোশারফ খান ছুটে আসলে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে শরীরের কয়েক যায়গায় আঘাত করে পালিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাৱ সুষ্ঠু বিচারের দাবি করেছেন নিহত মোশারফ হোসেনের স্ত্রী শাহনাজ বেগম এবং মেয়ে মালা, তারা বলেন, আমার বাবাকে যারা হত্যা করছে তার যেন ফাঁসি হয়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ জানান,
ঘটনাটি শুনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই আমরা বিষয়টি তদন্ত করছি। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বা মামলা হয়নি। তবে নিশ্চিত এটি একটি হত্যা

ইউডি/রেজা/সুজন কুমার দাম

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading