রেকর্ড প্রাইজমানি পেল ইন্ডিয়া, বাংলাদেশ পেল কতো

রেকর্ড প্রাইজমানি পেল ইন্ডিয়া, বাংলাদেশ পেল কতো

উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:২৫

দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে ইন্ডিয়া। শিরোপার পাশাপাশি বিপুল পরিমাণ প্রাইজমানিও পকেটে পুরেছে দেশটির ক্রিকেটাররা। চলুন এক নজরে দেখে আসি সদ্য শেষ হওয়া বিশ্বকাপ থেকে কোন দল কতো প্রাইজমানি পেল।

এবারের বিশ্বকাপে আইসিসি আগে থেকেই ঘোষণা করেছিল রেকর্ড প্রাইজমানির। এক চ্যাম্পিয়ন দলের জন্যই প্রাইজমানি বাড়ানো হয়েছিল ২৩৯ শতাংশ। এমনকি পুরুষদের চেয়েও নারী বিশ্বকাপের প্রাইজমানি বেড়েছে এবার।

চ্যাম্পিয়ন হওয়ায় ইন্ডিয়া প্রাইজমানি হিসেবে পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৫ কোটি টাকা। ২০২২ নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার। সেবারের তুলনায় ইন্ডিয়ার পুরস্কার বেড়েছে প্রায় ২৩৯ শতাংশ। অন্যদিকে, ২০২৩ সালে ইন্ডিয়ার মাটিতে পুরুষ বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন ডলার, যা এবার পেছনে ফেলল নারী ক্রিকেট।

রানার্স-আপ হওয়া দক্ষিণ আফ্রিকার প্রাপ্তি ২২ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৫ কোটি টাকারও বেশি।

অন্যদিকে, সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাচ্ছে ১.১২ মিলিয়ন ডলার করে। এ ছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে দুই দল ৭ লাখ ডলার করে আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুই দল ২ লাখ ৮০ হাজার ডলার করে পাচ্ছে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া আট দলই পাবে ২ লাখ ৫০ হাজার ডলার, সঙ্গে গ্রুপপর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার করে।

বাংলাদেশ লিগ পর্বের খেলায় ৩ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে। অর্থাৎ টুর্নামেন্টে অবস্থানের দিক থেকে বাংলাদেশ পাচ্ছে ২.৮০ লাখ ডলার। এ ছাড়া ৭ ম্যাচের মধ্যে জয় পেয়েছে একটিতে—পাকিস্তানের বিপক্ষে। এখান থেকে জয় বাবদ ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে এবারের নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ সব মিলিয়ে মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার পাচ্ছে, যা বাংলাদেশি টাকায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading