নেত্রকোনা ৪ আসন থেকে লড়বেন লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা ৪ আসন থেকে লড়বেন লুৎফুজ্জামান বাবর

উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১৯:১৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী নির্ধারণ ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী দিচ্ছে দলটি। এতে নেত্রকোনা ৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরি) আসন থেকে লুৎফুজ্জামান বাবরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকা অনুযায়ী লুৎফুজ্জামান বাবরকে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ নির্বাচনে প্রার্থী করা হয়েছে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading