বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিসিবি

বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিসিবি

উত্তরদক্ষিণ। বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, আপডেট ১০:৪৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বোর্ড সভা শেষে এই পাঁচ দলের নাম ঘোষণা করা হয়।

বিসিবির ঘোষণায় জানা গেছে, এবার বিপিএলে দল পেয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুর। এর মধ্যে ঢাকার মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুরের মালিক টগি স্পোর্টস। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগ্রহ দেখিয়েছিল দেশ ট্রাভেলস ও নাবিল গ্রুপ, শেষ পর্যন্ত মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। চট্টগ্রামের দল পেয়েছে টাইএঙ্গেল স্পোর্টস, আর সিলেটের মালিকানা গেছে ক্রিকেট উইথ সামি-এর হাতে।

পুরনো ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স-এর মালিকানা প্রতিষ্ঠান মাইন্ড ট্রি এবারও দল নিতে আবেদন করেছিল, তবে তারা নির্বাচিত হয়নি। বরিশাল থেকে দল নিতে চেয়েছিল আকাশবাড়ী হলিডেজ, তারাও শেষ পর্যন্ত দল পায়নি।

বিসিবির তথ্যমতে, বিপিএলে অংশ নিতে ১১টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান বোর্ডের শর্ত পূরণে ব্যর্থ হয়। বাকি আটটির মধ্য থেকে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু সংবাদ সম্মেলনে বলেন, “যেসব প্রতিষ্ঠান এখনও শর্ত পূরণ করতে পারেনি, তারা ড্রাফটের আগে যোগ্যতা অর্জন করলে চার বা তার বেশি দল নিয়েও বিপিএল শুরু হতে পারে।”

তিনি আরও জানান, আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

বিসিবি জানিয়েছে, আর্থিক শৃঙ্খলা বজায় রেখে এবং কঠোর শর্তে আগামী ডিসেম্বরের শেষ ভাগে বিপিএল শুরু করার পরিকল্পনা রয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading