পুলিশের লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা

পুলিশের লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা

উত্তরদক্ষিণ। বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, আপডেট ১৭:৩০

সরকার বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার থেকে এ তথ্য জানানো হয়।

পুরস্কারের পরিমাণ, এলএমজি ৫ লাখ টাকা, এসএমজি দেড় লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ টাকা এবং পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা। প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার পাঁচশত টাকা।

লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading