বাড্ডায় গুলি করে এক ব্যক্তিকে হত্যা

বাড্ডায় গুলি করে এক ব্যক্তিকে হত্যা

উত্তরদক্ষিণ। বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, আপডেট ১৭:০০

রাজধানীর বাড্ডায় মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।

নিহতের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল বলেন, ‘ভোরবেলা আমরা ফোন পেয়ে গিয়ে লাশটি উদ্ধার করি। কে বা কারা তাকে হত্যা হয়েছে সেটি এখনও জানা যায় নি। তদন্তের পর সেটি আমরা জানিয়ে দিব। তবে এটা বোঝা যাচ্ছে যে গুলি করার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মামুন দিনমজুর ছিলেন। যে বাসায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় পায়া গিয়েছে সেখানে তিনি থাকতেন না। আমরা তার লাশ উদ্ধার করে ইতোমধ্যেই মর্গে পাঠিয়েছি।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading