দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের আল্টিমেটাম জামায়াতসহ আট দলের

দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের আল্টিমেটাম জামায়াতসহ আট দলের

উত্তরদক্ষিণ। বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:৪০

আগামী রবিবারের (১৬ নভেম্বর) ভেতর প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনকারী ৮ দল।

আগামী রোববারের (১৬ নভেম্বর) ভেতর প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনকারী ৮ দল।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার ৫ দফা দাবিতে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আর আগামী রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগেই দাবি মেনে নেয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে।

ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৮ দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন বলে আশা করছি। নেতারা এরইমধ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন। এই সাক্ষাতেই রাজ সংকটের নিরসন হবে।

এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচীকে ঘিরে নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজপথে থাকারও ঘোষণা দেয় জামায়তসহ সমমনা ৮ দলের নেতারা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading