তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনে আগুন

তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনে আগুন

উত্তরদক্ষিণ। বুধবার (১২ নভেম্বর) ২০২৫, আপডেট ২৩:০০

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন।

তবে এ ঘট্নায় কেউ হতাহত হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের খালি বগিতে আগুন জ্বলছে।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন বলেন, “রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও স্টেশনের কাছে আউট লাইনে দাঁড়িয়ে থাকা একটি কোচে কে বা কারা আগুন দেয়। তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading