আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, আপডেট ০৮:০০

বিতরণ লাইনের উন্নয়ন ও সংস্কার কাজের কারণে আজ শনিবার সিলেটের বেশ কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রান্সফর্মার সংস্কার ও রক্ষণাবেক্ষণ, বৈদ্যুতিক লাইনের উন্নয়ন এবং গাছপালার ডালপালা ছাঁটাইয়ের কারণে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সিলেট নগরের বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, সোনার বাংলা আবাসিক এলাকা, আরামবাগ, ফোকাস, জোনাকী, ছড়ারপার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading