শাকিবের নায়িকা পাকিস্তানের হানিয়া

শাকিবের নায়িকা পাকিস্তানের হানিয়া

উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, আপডেট ০৮:২০

ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ব্যাক টু ব্যাক হিট সিনেমা, পরবর্তী শিডিউলও ব্যবস্ততায় ঠাসা। এখন ‘সোলজার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়ক। এরই মধ্যে খবর দিলেন—পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির তার নায়িকা হতে যাচ্ছেন!

কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের এক ভিডিওতে হানিয়া আমিরের সঙ্গে অভিনয় করার কথা বলেন শাকিব খান। এ ভিডিওতে রাফসানের উদ্দেশে শাকিব খান বলেন, “তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।”

এরপর পাশ থেকে একজন জানতে চান কোন সিনেমায় জুটি বাঁধবেন? জবাবে শাকিব খান বলেন, “একটা সিনেমার জন্য কথা হচ্ছে তার সঙ্গে।” তবে কোন সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন, সে বিষয়ে কিছু জানাননি শাকিব। এরপর থেকে অন্তর্জালে চর্চা চলছে শাকিব-হানিয়ার রসায়ন নিয়ে।

শাকিব খান বিষয়টি পরিষ্কারভাবে না জানালেও ভক্ত-অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করেননি। কেউ কেউ বলছেন, “প্রিন্স সিনেমায় শাকিবের সঙ্গে হানিয়াকে দেখা যেতে পারে।” আবার কেউ বলছেন, “নতুন রোমান্টিক যে সিনেমার ঘোষণা এসেছে, এটাতেও দেখা যেতে পারে হানিয়াকে।”

কয়েক মাস আগে ঢাকা সফরে এসেছিলেন হানিয়া আমির। মূলত, একটি পণ্যের ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে ঢাকায় এসেছিলেন এই তারকা।

১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। ২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, আকর্ষণীয় চেহারা এবং অসাধারণ ফ্যাশন সেন্সের কারণে খুব দ্রুতই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সর্বাধিক অনুসরণীয় তারকাদের একজন হানিয়া।

চলতি বছর ‘সর্দারজি থ্রি’ সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটেছে হানিয়ার। গত ২৭ জুন মুক্তি পায় পাঞ্জাবি ভাষার এই সিনেমা। এই সিনেমায় নূর চরিত্র অভিনয় করে দুই দেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন হানিয়া। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন দিলজিৎ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading