আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ জিএম কাদেরের

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ জিএম কাদেরের

উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, আপডেট ০১:২২

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শুক্রবার (১৪ নভেম্বর) এক বিবৃতে জাতীয় পার্টির চেয়ারম্যান এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, “সারা দেশে আশঙ্কাজনকভাবে খুন জখম ও রাহাজানির সংখ্যা বেড়েই চলেছে। দেশের মানুষ আজ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। নদীতে ফেলে দেওয়া লাশের পাশাপাশি জাতীয় ঈদগাহ মাঠের পাশে ২৬ টুকরা লাশের সন্ধান মিলেছে। রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে জখম করা হয়েছে। প্রতিদিন খবরের কাগজে এইরকম হত্যাকাণ্ডের খবর আমাদেরকে উদ্বিগ্ন করে তুলছে।”

বিবৃতিতে জিএম কাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য সরকারের প্রতি আহবান জানান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading