মিরপুর-আগারগাঁও-বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ

মিরপুর-আগারগাঁও-বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:২০

রাজধানীর মিরপুর, আগারগাঁও ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে শনিবার (১৫ নভেম্বর) ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয় নি।

শনিবার রাতে মিরপুর পল্লবী মেট্রো স্টেশনের নিচে অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে দুটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।

এদিকে রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশেই পুলিশ সদস্যরা ডিউটিরত ছিলেন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এ বিষয়ে বলেন, ‘এডিবি ভবনের সামনের রাস্তায় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশেই আমাদের পুলিশ ডিউটি করছিল। মোটরসাইকেলে এসে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

এছাড়া রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণ ঘটিয়েই পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading