মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

উত্তরদক্ষিণ। বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, আপডেট ১৬:৫৭

রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার তাদের গ্রেফতার করে মোহাম্মদপুর থানার পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

গ্রেফতারকৃতরা হলেন- জাকির মল্লিক (৩২), রুবেল (২৫), গোলাম মোস্তফা (৪৮) ৪। শরিফুল (২৫), মিরাজ (২৮), কাউসার হাসান (২২), সুমিত (২৩), বাদশা (২৪), সাঈদ (২৮), তাজু (২৭) ও ইমরান (৩৫)।

পুলিশ জানিয়েছে, এ অভিযানে বিস্ফোরক আইন, চাঁদাবাজি, মাদক, পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অভিযোগের মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় একজন, মাদক মামলায় ছয়জন, পরোয়ানা মূলে তিনজন এবং ডিএমপি অধ্যাদেশে একজন।

শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading