বিশ্ববিদ্যালয়গুলো হলো চিন্তার খোরাক তৈরির কারখানা: শিশির মনির

বিশ্ববিদ্যালয়গুলো হলো চিন্তার খোরাক তৈরির কারখানা: শিশির মনির

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, আপডেট ২১:২৪

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো হলো চিন্তার খোরাক তৈরির কারখানা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ চিন্তা–ভাবনার জন্ম হয়, আগামী দিনের বাংলাদেশ সেই চিন্তার বাইরে যেতে পারে না।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চাকসু কর্তৃক আয়োজিত ‘চাকসুর সঙ্গে জানুন আপনার অধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, এখন সিদ্ধান্ত তরুণদের—তারা নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসবে, আর রাজনৈতিক নেতাদেরও তা মানতে বাধ্য হতে হবে। তরুণরা ভাবনা সৃষ্টি না করলে দেশ আবার পিছিয়ে পড়বে, তাতে এত মানুষের ত্যাগ, রক্ত ও জীবন বৃথা যাবে। তরুণরাই দেশের আগামী ভবিষ্যৎ। তারা নিজেরাই ঠিক করবে কেমন বাংলাদেশ তারা দেখতে চায়। রাজনৈতিক নেতারা যদি পুরোনো ধ্যান–ধারণা ও সংস্কৃতিতে আবদ্ধ থাকতে চান, তাহলে তরুণদেরই দেখিয়ে দিতে হবে— আগের মতো আচরণ আর গ্রহণযোগ্য নয়। নইলে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে।

তিনি বলেন, রাজনৈতিক দল, ব্যক্তি বিশেষ বা কারও পক্ষে-বিপক্ষে অন্ধ সমর্থনের প্রয়োজন নেই। তরুণদের দায়িত্ব হওয়া উচিত বাংলাদেশের পক্ষে দাঁড়ানো। যারা দেশের পক্ষে কাজ করবে, তরুণদেরও তাদের পাশে থাকতে হবে।

শিশির মনির বলেন, রাজনৈতিক ও আইনজীবী পরিচয়ের বাইরে রেখেও আমি মনে করি—যারা বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চায়, তাদের সহযোগিতা করা উচিত; তাদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন। আমরা যদি এ ধরনের ভাবনা ধারণ করতে না পারি, তবে কেউই শেষ পর্যন্ত সত্যিকার অর্থে বাংলাদেশকে গড়ে তুলতে পারবো না।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading