বিজিবির রেদোয়ানুলসহ চারজনের চার্জগঠনের শুনানি ৪ ডিসেম্বর

বিজিবির রেদোয়ানুলসহ চারজনের চার্জগঠনের শুনানি ৪ ডিসেম্বর

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:৩০

২০২৪ সালের জুলাই-আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ জন হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, সাবেক মেজর মো. রাফাত বিন আলমসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অন্য দুইজন হলেন- খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ও সাবেক ওসি মশিউর রহমান।

সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল শুনানির জন্য এই দিন ধার্য করেন।

সকালে কর্নেল রেদোয়ানুল ও রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি দুইজন পলাতক আছেন; তাদের পক্ষে ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন।

এদিকে জুলাই আন্দোলনে রংপুরে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ৩০ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ নভেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল-২।

একই সময়ে চাঁনখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার মামলায় আসামিপক্ষের আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading